
সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নং রহিমপুর ইউনিয়নের দেবীপুর সার্ব্বজনীন দেবালয়ে ৫ দিনব্যাপী শতভূজা (১০০ হাত) শ্রী শ্রী বাসন্তী পূজা গত বৃহষ্পতিবার (২ এপ্রিল) রাতে শুরু হয়েছে। এ পূজাকে কেন্দ্র করে এলাকায় সাজ সাজ রব বিরাজ করছে।
পূজা উপলক্ষে প্রতিবছরের মতো এব্রাও মেলা বসেছে। এ বছর ১৯তম বার্ষিকী শতভূজা (১০০ হাত) শ্রী শ্রী বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
৫ দিন দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে- পূজার্চনা, পদাবলী কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি প্রতিযোগিতা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি।

দেবীপুর সর্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) ও সাধারন সম্পাদক নিতাই পাল জানান, বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে শ্রীশ্রী বাসন্তী পূজা সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তারা আশা প্রকাশ করছেন এবারও অন্যান্য বছরের মতো দেশের বিভিন্ন স্থান থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষের সমাগম ঘটবে। আগামী ৭ এপ্রিল সোমবার বিজয়া দশমীর মধ্য দিয়ে এ পূজা সমাপ্ত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...