
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে সরাইল জুড়ে দিনভর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন মোড়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে গণহত্যার ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে দাবি করা হয়।
সরাইলে আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-ছাত্র ও ধর্মপ্রাণ তৌহিদি জনতার উদ্যোগে অনুষ্ঠিত উক্ত বিক্ষোভ মিছিলটি উচালিয়া পাড়া মোড় থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরেএক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মোরশেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বক্তব্য রাখেন,উচালিয়াপাড়া মাদ্রসার মুহতামিম মাওলানা মো. জহিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সরাইল শাখার সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিন, সরাইল বিকাল বাজার শাহী জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা শেখ আমান উল্লাহ, সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মোহাম্মদ আলী, সরাইল সদর বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকারিয়া,ছাত্র প্রতিনিধি ইরফান খানও নাহিদ ইসলাম প্রমুখ।
সরাইলে মিছিলে ইসরাইল বিরোধী বিক্ষোভ মিছিল, আল্লাহ আকবার ধ্বনিতে উত্তাল রাজপথ। এদিকে সকাল সাড়ে ১১ টার বিশ্ব রোড চত্বরে মিছিল অনুষ্ঠিত হয়
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...