
দেশের ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হতে হলে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিকল্প, প্রতিনিধি বা স্বতন্ত্র পরিচালক নিয়োগেও শিক্ষাগত যোগ্যতা নিশ্চিত করতে হবে। এ ছাড়া পরিচালকদের প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
বুধবার (১৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, ফাইন্যান্স কোম্পানির পরিচালকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া পরিচালকদের কোম্পানির পরিচালনার জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান ও দক্ষতা থাকতে হবে। বিকল্প পরিচালক নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট পরিচালক যেহেতু একটি নির্দিষ্ট যোগ্যতা এবং উপযুক্ততার অধিকারী, সেহেতু বিকল্প পরিচালকের নিয়োগে এই যোগ্যতা এবং উপযুক্ততা সম্পর্কিত বিধানাবলি অপরিহার্য হবে। এর মাধ্যমে পরিচালকের মনোনয়ন প্রক্রিয়া আরও কার্যকর এবং স্বচ্ছ হবে।
একই সঙ্গে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষে মনোনীত বা প্রতিনিধি পরিচালক নিয়োগের ক্ষেত্রে, ওই পরিচালককে স্বতন্ত্র পরিচালকের মতো যোগ্যতা এবং উপযুক্ততা শর্তাবলি অনুসরণ করতে বলা হয়েছে। এছাড়া এ সংক্রান্ত পূর্বের জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী