
আকাশ সাহা,সালথঃ ফরিদপুরের সালথায় দেশীয় অস্ত্রসহ সক্রিয় ডাকাত দলের ৫ সদস্য কে আটক করেছে সালথা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোর রাতে উপজেলার ভাওয়াল ইউনিয়নের কামদিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মাসুদ খাঁ (৩০), মনির হোসেন (২৬), লিমন খাঁ (১৯), মো. সাগর মোল্লা (২০) ও মহসীন মাতুব্বর (২৮)।
পুলিশ সূত্রে জানা যায় আটককৃতদের মধ্যে মাসুদ খাঁ এর নামে বাংলাদেশের বিভিন্ন থানায় ২৫ টি মামলা রয়েছে ও তার মধ্যে ৫টি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। আটককৃত অপর চারজনের মধ্যে মধ্যে লিমন খাঁ ব্যতিত অন্য তিনজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কামদিয়া গ্রামে ডাকাত মাসুদ খাঁ এর বাড়ি থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সক্রিয় ৫জন সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...