সরাইল ইউপি চেয়ারম্যানের ফেসবুকে ইউএনও’কে নিয়ে স্ট্যাটাস ভাইরাল

প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ , ৩০ এপ্রিল ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন, একজন জনবান্ধব ইউএনওকে নিয়ে। সোমবার (২৮ এপ্রিল ) আব্দুল জব্বার সদর ইউপি চেয়ারম্যান ফেসবুকে স্ট্যাটাস দেন।

যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পাঠকদের জন্য তার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।একজন মোশারফ হোসাইন: উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরাইল।

আমাদের একজন ইউএনও আছেন। যাকে সকল কাজে সকল সমস্যায় পাশে পাওয়া যায়। উনি সরাইল কে আপন করে নিয়েছেন, সরাইলের মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নিয়েছেন।

কয়েকদিন আগে ফেইসবুক ভাইরাল হলো ইভটিজিং সমস্যা নিয়ে, উনি দ্রুত এই সমস্যার সমাধান করলেন, পুলিশের মাধ্যমে অপরাধীদের আটক করলেন। সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান দিয়ে সরাইল থেকে ইভটিজিং বিদায় করলেন।

আরেকটা সমস্যা দেখা দেয় এইচএসসি পরীক্ষার কেন্দ্র নিয়ে। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সরাইল সরকার কলেজ, মহিলা কলেজ ও তিতাস কলেজের প্রায় ৬০০ শিক্ষার্থীকে পরীক্ষা দিতে হবে অরুয়াইল সাত্তার কলেজ থেকে অপরদিকে অরুয়াইল কলেজ ও পানিশ্বর কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে সরাইল সরাসরি কলেজে।

আপনারা সকলেই অবগত আছেন সরাইল থেকে অরুয়াইল এর রাস্তা নিয়ে, এই রাস্তা দিয়ে সরাইল থেকে অরুয়াইল যেতে কিংবা অরুয়াইল থেকে সরাইল আসা যাওয়া করতে গিয়ে পরীক্ষার্থীর ২/৩ ঘণ্টা ব্যয় হবে শুধু রাস্তায়।

এই সমস্যা নিয়ে শিক্ষার্থীরা ইউএনও এর কাছে হাজির হলে তিনি তাৎক্ষণিকভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং বিষয়টি নিয়ে দাপ্তরিক চিঠি দেন। আজ শুনলাম এই সমস্যার সমাধান কুমিল্লা বোর্ড করে দিয়েছে। শিক্ষার্থীদের আর অরুয়াইল সরাইল দৌড়াদৌড়ি করতে হবে না।

একটি কথা বলবো, একজন ইউএনও মোশারফ কে সরাইলবাসীর দরকার, দরকার উনাকে কাজ করার পরিবেশ দেওয়ার। উনি চুণ্টা ইউনিয়নের আজবপুরের নদী ভাঙ্গন নিয়ে যেভাবে কাজ করে ভাঙ্গন ফিরিয়ে দিয়েছেন, সরাইল থেকে দাঙ্গা হাঙ্গামা বিদায় করার জন্য কাজ করছেন, আশাকরি এইভাবেই সরাইলের সকল সমস্যার সমাধান করবেন।আজ থেকে অনেক বছর পর বলবো, মোশারফ হোসাইন নামে আমাদের একজন জনবান্ধব ইউএনও ছিলেন।