মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় এক মাদক সেবীকে ছয় মাসের কারাদণ্ড ১ শত টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দণ্ডাদেশ দেন।
ঘটনার বিবরণ জানা যায়,মো.আক্তার নামে এক ব্যক্তি মাদক সেবন করে মাতলামি ও অশ্লীল আচরণ করায় ৬ মাসের কারাদণ্ড ও ১শত টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত হচ্ছে, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সওদাগরপাড়া এলাকার মো.আবু কালাম মিয়ার ছেলে মো.আক্তার(৩৫),সরাইল উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সরাইল উপজেলার শাহবাজপুর এ অভিযান চালিয়ে মাদক সেবন এর সময় একজন মাদকাসক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শাহবাজপুর এলাকার আক্তারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. মোশারফ হোসাইন।
উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা যায় মাদকাসক্ত ব্যক্তিরা মাদক সেবনের পাশাপাশি এলাকার পরিবেশ নষ্ট করছিল।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত