
ঈদ পরবর্তী যাত্রীরা যেনো নির্বিঘ্নে গন্তব্যস্থলে পৌছতে পারে সে লক্ষে শেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিআরটিএ শেরপুর সার্কেল এবং পুলিশ বিভাগ কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় যৌথ অভিযানে তিন চালককে অর্থদন্ড প্রদান করা হয়।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে শেরপুর শহরের অষ্টমীতলা বাসকাউন্টার, ময়মনসিংহ সিএনজি স্ট্যান্ড, কানশাখোলা মোড়, খোয়ারপাড়, শ্রীবর্দী ও ঝিনাইগাতী সিএনজি স্ট্যান্ডসহ শহরের বিভিন্ন টিকিট কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়, চালকদের লাইসেন্স ও যাত্রীদের কোনোরকম হয়রানি করা হচ্ছে কিনা যাচাই করা হয়। যাচাইকালে সড়ক পরিবহন আইনে তিনজন চালককে অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় বিআরটিএ শেরপুর সার্কেলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...