মোঃ জমির উদ্দিন,পীরগাছাঃ রংপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে।আজ সোমবার সকালে জেলা প্রশাসন ও পীরগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব।
এরপর বেলুন উড়িয়ে জেলা স্কুল মাঠে বৈশাখের আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন,রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম। আনন্দ শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ঢাক-ঢোল, লাঙ্গল- জোয়াল,পালকিসহ দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয় শোভযাত্রায়। এতে রংপুরের সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
এছাড়া বিভিন্ন সংগঠনের উদ্যোগে দিনব্যাপী সাংষ্কৃতিক উৎসবসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হচ্ছে।
এছাড়াও পীরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমন, পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গাসহ প্রশাসনের কর্মকর্তা ও প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত