
বিচার বিভাগের সংস্কার কথাটা এখন সংস্কারের প্রতিশব্দ হয়ে গেছে বলে মন্তব্য করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের সংস্কার ছাড়া কোনো ক্ষেত্রেই বা কোনো সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না।
সোমবার (৭ এপ্রিল) হাকিমপুর মহিলা কলেজের আয়োজনে কলেজের হলরুমে সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমি দায়িত্বভার গ্রহণের পর বিচার বিভাগের অবকাঠামোগত ও সাংবিধানিক সংস্কারের প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেছিলাম। সেই সংস্কার প্রস্তাবনার মধ্যে যতগুলো উদ্দেশ্য ছিল তার অনেকটার প্রাপ্তি হয়েছে।
তবে আরো অনেক পথ অতিক্রম করতে হবে। এর মধ্যে কিছুটা দুর্গম পথও রয়েছে।’
এই অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া, দিনাজপুর সিনিয়র ও দায়রা জজ আলমগীর কবির, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হোসাইনসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী