
মোঃ আবু হানিফ, শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে বড় ভাইেয়র মৃত্যুর দশ মিনিটের ব্যবধানে আরেক সহোদর ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) রাতে পৌরশহরের কালিনগর মহল্লায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই মহল্লার মৃত আহালু মিয়ার বড় ছেলে ফকির মিয়া (৫৬) ও মেজো ছেলে গাজী মিয়া (৫০)।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী পৌরশহরের কালিনগর মহল্লার বাসিন্দা ফকির মিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে নানা অসুস্থতায় ভুগছিলেন। এক পর্যায়ে তিনি সোমবার রাত সাড়ে সাতটার দিকে মারা যান।
ফকির মিয়ার মৃত্যুর খবর শুনে তার মেজো ভাই গাজী মিয়া হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হওয়ার ১০ মিনিট পরেই গাজী মিয়াও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত্যুকালে ফকির মিয়া এক কন্যা এবং গাজী মিয়া এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।
এ বিষয়ে নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জেনেছি, বড় ভাইয়ের মৃত্যুর ১০ মিনিটের ব্যবধানে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এটা অপরাধ ঘটিত বিষয় নয়।
এদিকে মঙ্গলবার সকাল ১০টায় কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুই সহোদর ভাইয়ের জানাযা নামাজ শেষে দক্ষিণ কালিনগর কবরস্থানে তাদেরকে দাফন করা হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক