আল-আমিন মিয়া,নরসিংদীঃ নরসিংদীর পলাশে ফসলি জমি থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৪ জনকে আটক করে ১৫ দিন করে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের ভিরিন্দা গ্রামে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন এই অভিযান পরিচালনা করে চার জনতে আটক করেন।
আটককৃতরা হলেন গাজীপুরের পূবাইল এলাকার সেলিম মিয়ার ছেলে মামুন মিয়া, হোসেন আলীর ছেলে রুবেল মাহমুদ, মফিজ উদ্দিনের ছেলে পারভেজ মোল্লা ও রহিম কাজীর ছেলে কাজী রোমান।
জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে ডাঙ্গার ভিরিন্দা গ্রামে ফসলি জমি থেকে অবৈধ ভাবে ভ্যাকু মেশিন দিয়ে মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছে।
এমন সংবাদ পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাটি কাটার সঙ্গে সরাসরি জড়িত থাকায় ৪ জনকে আটক করা হয়। পরে তাদের ১৫ দিন করে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
এসময় কড়া হুঁশিয়ারি দিয়ে এ এইচ এম ফখরুল হোসাইন আরও বলেন, অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রির সঙ্গে জড়িতরা যত বড় প্রভাবশালীই হোক না কেন, তাদেরকে আইনের আওতায় আনা হবে।
এছাড়া উপজেলার বিভিন্ন অনিয়ম রুখে দিতে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত