
আল-আমিন মিয়া,নরসিংদীঃ নরসিংদীর পলাশে অবৈধ ভাবে গড়ে উঠা চিনা প্রতিষ্ঠান জীনইউয়ান স্টোরেজ নামে একটি ব্যাটারি কারখানা স্থায়ী ভাবে বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
আজ (২১ এপ্রিল) সোমবার সকালে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে গড়ে উঠা কারখানাটিতে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এই অভিযান পরিচালনা করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রে জানান, ফুলবাড়িয়া গ্রামে অবৈধ ভাবে গড়ে উঠা ব্যাটারি কারখানাটি দীর্ঘদিন ধরে এলাকার ফসলি জমিসহ আশপাশের পরিবেশের ব্যাপক ক্ষতি করে আসছিল।
যার কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে ফ্যাক্টুরিটি স্থায়ী ভাবে বন্ধের জন্য দাবি জানিয়ে আসছে। এছাড়া কারখানাটিতে কোন পরিবেশের ছাড়পত্র না থাকায় এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে স্থায়ী ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযানে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান সরকার, সহকারি পরিচালক প্রশান্ত কুমার রায়, পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইনসহ আইনশৃক্সখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে এলাকার লোকজন দীর্ঘদিন যাবৎ অনুমোদনহীন এই ব্যাটারী কারখানা বন্ধ করে তা সরিয়ে নিতে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...