নবীনগরে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ , ২৩ এপ্রিল ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক সৈয়দ রুহুল আমিন চিশতিকে (৪২) বিএনপির অফিস ভাঙ্গচুর মামলায় আজ (২৩/৪/২৫) দুপুরে নবীনগর সদর বাজার থেকে তাকে গ্রেফপ্তার করেছে নবীনগর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত রুহুল আমিন চিশতি পৌর এলাকার মাঝিকাড়া গ্রামের অহিদ উদ্দিন চিশতির ছেলে।

নবীনগর থানার ওসি আবদুর রাজ্জাক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান – নাটঘর ইউনিয়ন বিএনপির অফিস ভাংচুরের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে । আজ (২৩/৪) বিকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর