
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগকে কেন্দ্র করে শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলার পুলিশ সুপার মো. এহতেশামুল হক।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, আগামীকাল (রবিবার) থেকে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এবারের নিয়োগে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দালালমুক্ত পরিবেশ বজায় রেখে প্রার্থী নির্বাচন করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
তিনি আরও জানান, এ নিয়োগ প্রক্রিয়ায় মোট ৫৭৮ জন প্রার্থী আবেদন করেছেন। তাঁদের প্রত্যেককে সঠিকভাবে যাচাই-বাছাই করে দক্ষ ও যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
পুলিশ সুপার বলেন, “আমি সকল প্রার্থী এবং তাঁদের অভিভাবকদের অনুরোধ জানাই—কেউ যেন কোনো দালালের খপ্পরে না পড়েন। এই নিয়োগে কোনো ধরনের অর্থ লেনদেন বা সুপারিশের স্থান নেই। শুধুমাত্র প্রার্থীর যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
মো. ইকবাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস),মোহাম্মদ মহিদুল ইসলাম, ডিআইও-১, ডিএসবি,মোহাম্মদ মোজাফফর হোসেন, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা,উত্তম কুমার শর্মা, ইনচার্জ, পুলিশ মিডিয়া উইংস।সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...