
আব্দুর রাজ্জাক,কমলগঞ্জ(মৌলভীবাজার) : কমলগঞ্জে আগুনে বসতঘর ও দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া হাছন মিয়ার পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে কমলগঞ্জ উপজেলা প্রশাসন চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এই সহায়তা প্রদান করা হয়।
সম্প্রতি আগুনে পুড়ে উপজেলার উত্তর তিলকপুর গ্রামের হাছন মিয়ার বসতঘর, দোকান এবং আরো দু’টি দোকান ভস্মিভূত হয়।
এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে পরিবারটি। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...