
মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিল এলাকায় কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে উপজেলা ভ্রাম্যমান আদালত৷ ২৬ এপ্রিল২০২৫ বিকাল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
কারাদন্ড প্রাপ্তরা হলেন – এরশাদ (৪৫), পিতা: রহম আলী, সাং: শঙ্করপুর, উপজেলা: দূর্গাপুর, জেলা: নেত্রকোনা।ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন।
তিনি গণমাধ্যমকে জানান গোপন সংবাদের ভিত্তি সরাইল উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষি জমির টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সঙ্গে ছিলেন, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান।
মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন, সরাইল থানার পুলিশ সদস্যবৃন্দ ও আনসার বাহিনীর সদস্যরা।ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোশারফ হোসাইন আরও বলেন, কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে এই অভিযান পরিচালনা করা হয়।
সরাইল উপজেলায় অবৈধভাবে মাটি কাটা বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...