
মোঃ আবু হানিফ, শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতীতে কূপ খনন করতে গিয়ে অক্সিজেনের অভাবে নিহত নিরঞ্জন কোচ ও নারায়ণ কোচের বাড়িতে গিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
১৯ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার শালচূড়া ও রাংটিয়া গ্রামে তাদের বাড়িতে গিয়ে প্রত্যেক পরিবারের সদস্যদের হাতে নগদ টাকা তুলে দেন তিনি। ওইসময় ২ পরিবারের সকল সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানিয়ে আরো পরবর্তী সময়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ওইসময় ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক মো. আব্দুল মান্নান, নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. রোকুনুজ্জামান, যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিহত পরিবারের সদস্যদের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, যা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। আপনাদের যে ক্ষতি হয়েছে, আমরা তা কেউ পোষাতে পারব না। তবে আপনাদের প্রয়োজনে সাধ্যমত আমরা সবাই পাশে আছি, পাশে থাকব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল রবিবার বিকেল ৫টার দিকে নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়া বাড়িতে কূপ খনন করতে গিয়ে উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচূড়া ভুঁইয়া বাড়ির নীলমোহন কোচের ছেলে নিরঞ্জন কোচ (৩৫) ও রাংটিয়া গ্রামের নিপুরাম কোচের ছেলে নারায়ণ কোচ (৪৫) মারা যান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...