
মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আরাফাতুজ্জামান সজীব (২৮) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত সজীব উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল নোয়াবাড়ি’র আবু তাহের মিয়ার ছেলে।
বুধবার (৩০ এপ্রিল) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল নোয়াবাড়ি নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান বলেন, গ্রেফতারকৃত আসামি আরাফাতুজ্জামান সজীবকে ২০২১ সালে হেফাজতের ঘটনার একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে।
সে আওয়ামী লীগের ধূসর হিসেবে স্থানীয়ভাবে পরিচিত এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এর রাজনীতির সাথে জড়িত ছিলো।তিনি আরও বলেন, আমাদের ডেভিল হান্ট অভিযান চলমান আছে এবং আগামীতে ও থাকবে।
সরাইলের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। উল্লেখ্য, গ্রেফতারকৃত সজীবের বিরুদ্ধে স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নানাভাবে হয়রানি ও নির্যাতনের অভিযোগ রয়েছে।
এছাড়াও সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড়ে বিএনপির কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা’র গাড়ি বহরে হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকা এবং সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে (১৭ ই জুলাই) ছাত্র-ছাত্রীদের ওপর ছাত্রলীগের হামলার সঙ্গে জড়িত ছিলো বলে ভিডিও ফুটেজ থেকে নিশ্চিত হওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...