
মোঃ আবু হানিফ, শেরপুরঃ শেরপুরে বিনামূল্যে বিতরণের প্রায় ২ হাজার ৮৭০ কেজি চাল জব্দ করছে যৌথবাহিনী। এ সময় চাল বহনকারী তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। দুই অটোচালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।
সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারের মাছের আড়তের সামনে থেকে এবং একই ইউনিয়নের হাতিআগলা গ্রামের আব্দুল মিয়ার বাড়ির পাশ থেকে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এসব চাল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজার এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এ সময় চালের বস্তা বহনকারী দুইটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়। এ সময় অটোরিকশারর চালকদ আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় একই ইউনিয়নের হাতিআগলায় সরকারি চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে।
এমন তথ্য পেয়ে সেখানেও অভিযান চালায় যৌথবাহিনীর অপর একটি দল। সেখানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় কয়েকজন যুবক। পরে সেখান থেকেও কয়েক বস্তা চাল এবং সরকারি খাদ্য গুদামের খালি বস্তা জব্দ করা হয়। অভিযানে ২ হাজার ৮৭০ কেজি চাল জব্দ করে থানায় আনা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, এ বিষয়ে শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...