
সালাহউদ্দিন শুভ, মৌলভীবাজারঃ মৌলভীবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুজন মিয়া (৩৫) নামের জেলা বারের এক আইনজীবী খুন হয়েছে। রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান।
তিনি বলেন, আইনজীবী হত্যার ঘটনায় জড়িতদের পরিচয় শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবার এ ঘটনায় মামলা করবে বলে জানিয়েছে।
জানা যায়, সুজন পৌর শহরের পূর্ব হিলালপুর এলাকার বাসিন্দা। রবিবার রাত সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার পৌরসভার সামনে একটি ফুচকার দোকানের পাশে ছিলেন। এ সময় তাকে ৫ থেকে ৬ দুর্বৃত্ত এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এমন চাঞ্চল্যকর ঘটনায় শহরজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
এদিকে সোমবার জেলা আইনজীবী সুজন মিয়ার অকাল মৃত্যুতে কোট বর্জন করে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি জেলা বারের সামনে এসে শেষ হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এড. শান্তি পদ ঘোষ, এড. মামুনুর রশিদ, এড. আব্দুল মতিন চৌধুরী, এড. বকসী জুবায়ের আহমেদ, এড, রমাকান্ত দাশ গুপ্ত, এড.পংকজ সরকার, নন্দীতা বৈশ্য প্রমুখ।
বক্তারা বলেন, অবিলম্বে ৪৮ ঘণ্টার মধ্যে সুজন হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে, না হলে আমরা আরো কটুর আন্দোলনে যাবে বলে জানান তারা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্বারকলিপি প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...