
পুলক রায়,শেরপুরঃ ময়মনসিংহের ফুলপুরে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ নালিতাবাড়ীর তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে। গত ২২ এপ্রিল মঙ্গলবার রাতে ফুলপুর গোল চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রাণীগাও গ্রামের নাজমুল হক (৩২), চড়পাড়া গ্রামের ইদ্রিস আলী (৪০) ও বিশগিরিপাড়া গ্রামের সুমন মিয়া (২৮)। তারা একটি প্রাইভেটকারে করে মাদক সাপ্লাই দিতে যাচ্ছিলেন বলে জানা গেছে।
ফুলপুর থানা সূত্রে জানা যায়, পুলিশের সন্দেহ হলে গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় গাড়ির ভেতর থেকে ৪০ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হাদি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক