
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এসময় সিইসি বলেন, এনআইডি ও সীমানা পুনঃনির্ধারণসহ নির্বাচনের সব কাজ ভালোভাবে এগোচ্ছে।
এ সময় অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সুন্দর ও অল্প সময়ের মধ্যে শেষ করার জন্য কর্মকর্তাদের প্রসংশা করেন সিইসি।
নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, আপনারা অসাধ্য সাধন করেছেন। আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে ভোটার নিবন্ধনের কাজ করেছেন।
তিনি আরও বলেন, আপনারা খুবই ভালো কাজ করছেন এবং প্রতিটি পদক্ষেপ সরকারকে সময়ে সময়ে জানানো হচ্ছে।
সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়ালো ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কাজ চলমান। এই কাজ শেষ হবে ১১ এপ্রিল।
মন্তব্য লিখুন
আরও খবর
ফ্যাসিবাদ ঠেকাতে তরুণদের রাজনীতিতে আসার আহ্বান
ফ্যাসিবাদ ঠেকাতে তরুণদের রাজনীতিতে আসার আহ্বান
মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি বিমানের ইরাক প্রবেশে বাধা
মার্কিন নিষেধাজ্ঞায় ইরানি বিমানের ইরাক প্রবেশে...
ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন তার বাবা
ডা. জাকির নায়েককে যেভাবে গড়ে তুলেছিলেন...
গাজার শিশু দুর্দশা নিয়ে মার্কিন সিনেটরের কড়া সমালোচনা
গাজার শিশু দুর্দশা নিয়ে মার্কিন সিনেটরের...
চুয়াডাঙ্গায় গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত
চুয়াডাঙ্গায় গাছে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক...
টিভিতে আজ সাফ ফুটবল ও টেস্ট ম্যাচ
টিভিতে আজ সাফ ফুটবল ও টেস্ট...