
আব্দুর রাজ্জাক কমলগঞ্জ(মৌলভীবাজার) : মৌলভীবাজারের কমলগঞ্জে নৃত্যাচার্য নীলেশ্বর মূখার্জ্জ্বীর জন্মবার্ষিকীতে তার স্বরণে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মণিপুরী রাসনৃত্যে বিশেষ অবদান রাখায় রাসনৃত্য গুরু চন্দ্র মোহন সিংহকে ললিতকলা একাডেমি থেকে সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে একাডেমির অডিটোরিয়ামে উপ-পরিচালক (অতি:দায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মণিপুরী রাসলীলার ওস্তাদ চন্দ্র মোহন সিংহ, বসন্ত কুমার সিংহ, এমএ ওয়াহিদ রুলু, রঞ্জু সিংহ, নির্মল এস পলাশ, সালাউদ্দিন শুভ প্রমুখ।
জানা যায়, নৃত্যাচার্য নীলেশ্বর মূখার্জ্জ্বীর ছিলেন একজন নৃত্যগুরু কমলগঞ্জে বালিগাঁও গ্রামে তার জন্ম। তিনি কবিগুরু রবিন্দ্রনাথের প্রতিষ্ঠিত শান্তি নিকেতনে মণিপুরী নৃত্যের একজন প্রশিক্ষক ছিলেন এবং মণিপুরী নৃত্য প্রচার ও প্রসারে নীলেশ্বর মূখাজ্জ্বী রবিন্দ্রনাথের সহযোগী ছিলেন।
তিনি গীতিনাট্য চিত্রাংগদা ও নীটির পূজা সহ অসংখ্য গীতিনাট্য পরিবেশন, অভিনয় ও নৃত্যগীতে বিশেষ ভুমিকা রাখেন। ভারতের সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরাগান্ধী তাহার ছাত্রী ছিলেন এবং তার মৃত্যুতে শোকবার্তা প্রেরন তৎসময়ে দশ হাজার টাকা দিয়েছিলেন শ্রাদ্ধ অনুষ্ঠানে।
অনুষ্ঠানে একাডেমির প্রশিক্ষক, শিক্ষার্থী অভিভাবক, সাংবাদিক সহ সুধীজনরা উপস্থিত ছিলেন ।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক