
দুবাই থেকে বিপুল পরিমাণে সোনা পাচার করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কন্নড় অভিনেত্রী রান্যা রাওকে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বেঙ্গালুরুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, সোমবার রাতে দুবাই থেকে বেঙ্গালুরু আসেন ওই অভিনেত্রী। আগে থেকে পাওয়া খবরের ভিত্তিতে ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স-এর (ডিআরআই) আধিকারিকরা তাকে আটক করেন।
এরপর দেখা যায় ১৪.৮ কেজি সোনা তার সঙ্গে ছিল। সেখান থেকে তাকে ডিআরআই অফিসে নিয়ে যাওয়া হয়। পরে রান্যা রাওকে গ্রেপ্তার করা হয়েছে। বেশ কিছু দিন ধরেই বার বার দুবাই যাচ্ছিলেন ওই অভিনেত্রী। বার বার বিদেশযাত্রার কারণেই ডিআরআই-এর সন্দেহে ছিলেন।
ডিআরআই সূত্রে জানা যায়, গত ১৫ দিনে চার বার দুবাই যাতায়াত করেছেন ওই কন্নড় অভিনেত্রী। সোমবার বিমান থেকে বেঙ্গালুরু নামতেই তাকে আটক করেন ডিআরআই।
প্রসঙ্গত, কন্নড় সিনেমায় রান্যা রাও পরিচিত মুখ। কিচ্চা সুদীপের বিপরীতে লিড রোলেও দেখা গেছে তাকে। এছাড়াও একাধিক দক্ষিণ ভারতীয় সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...