
ফরিদপুরের সালথায় ২০২৪-২৫ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদের চত্বরে জেলেদের মাঝে এই বকনা বাছুর বিতরণ করা হয়। এসময় বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত সুফলভোগী মোট ২০জন জেলেকে ১টি করে মোট ২০ টি বকনা বাছুর, খাবার, ওষুধ ও ভ্যাকসিন প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. খায়ের আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বি নোমান প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...