
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইলে যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে । এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩১বার তপোধ্বনির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
পরে কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে বীর শহীদের প্রতি শ্র্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, সরাইল থানা,বিএনপিসহবিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।
পরে সকাল ৮ টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজে সালাম প্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. মোশারফ হোসাইন ও সরাইল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হাসান ।

এ সময় পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট, গ্রাম পুলিশ সদস্যরা কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন।এছাড়া উপজেলা পরিযদ মিলনায়তনে আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিয়োগীতা, পুরস্কার বিতরন, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপন করেছে উপজেলা প্রশাসন।
সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার এস এম ফরিদ।।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...