
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা ও সদর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।
সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সচিব মো সিরাজুল ইসলাম সিরাজ,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মো. শামীম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আহসান উদ্দিন খান শিপন,জেলা বিএনপির অন্যতন সদস্য এস এন তরুণ দে,ডিপি তাজুল ইসলাম,সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মোহাম্মদ আলী, বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম মানিক,উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান, উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আলম,উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক নুরুল আলম মাস্টার,সদর বিএনপি’র সভাপতি মো. কাজল মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া, উপজেলা তরুণ দলের সদস্য সচিব উজ্জ্বল মুন্সি প্রমুখ।

ইফতার মাহফিলে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয়।এছাড়া, ইফতার মাহফিলে সরাইল উপজেলা বিএনপি ও এর সব অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীসহ অংশগ্রহণ করেন।
দোয়া পরিচালনা করেন, উলামা দলের আহবায়ক মা. হাফেজ জিয়াউর রহমান।নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি রক্ষায় বিএনপির ভূমিকা তুলে ধরেন। এছাড়াও, তারা দলীয় কর্মসূচি বাস্তবায়নে সকল স্তরের নেতাকর্মীদের একযোগে কাজ করার নির্দেশনা দেন। সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...