
হাসান মিয়া, নকলা: ‘মানুষ মানুষের জন্য’ এ স্লোগানকে বুকে ধারণ করে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রাশেদুল আলম-এর সার্বিক সহযোগিতায় জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (১লা মার্চ) শনিবার সকাল ১২ টায় শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নে “চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ে’র” মাঠে শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে ওই সব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী মধ্যে ছিল- আধা কেজি খেজুর, দুই কেজি মুড়ি, ৫০০ গ্রাম সয়াবিন তেল, এক কেজি ছোলাবুট ও দেড় কেজি মুরগী।
জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মোঃ সজিব মিয়া বলেন, চারপাশের গরিব অসহায় মানুষের জন্য আমরা আমাদের এলাকার সমাজকর্মী রাশেদুল আলমের ভাইয়ের সার্বিক সহযোগিতায় ইফতার সামগ্রী বিতরণ করেছি।
তরুণ সমাজ সেবক মোঃ রাশেদুল আলম জানান, আমি মুলত সমাজের সুবিধা বঞ্চিত অসহায় মানুষের জন্য কাজ করি। তারই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার তরুণদের সহযোগিতায় শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। এমন উদ্যোগ চলমান থাকবে।
এসময় জাগ্রত স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে মোঃ সজিব মিয়া, মোঃ রাসেল, নামজুল মন্ডল, মনির হোসেন, আহসান হাবিব,আতিকুল ইসলাম, মাসুদ রানা, তন্ময়, সানি আলম, রবিন হাসান,ইমন ইসলাম, রাকিব হাসান,আবির ইসলাম, মুহাম্মদ আলী জিন্নাহ, এস ডি রুবেল, নিশাত, সাইদ, রনি হাসান, জহুরুল, সাকিব, শাহিন আহমেদ সহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...