
মোঃ আবু হানিফ, শেরপুরঃ শেরপুরের সদর উপজেলায় মাহিন্দ্রা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শিশুসহ পাঁচজন। শুক্রবার রাতে উপজেলার বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মুসলিম (৩০)। তিনি ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা গ্রামের সহিজ উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিরা জানান, ঘটনার সময় একটি মাহিন্দ্রা ঝিনাইগাতীগামী একটি বাসকে সাইড দেওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালকসহ পাঁচ যাত্রী আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে সুলতান মিয়ার ছেলে মানিক মিয়া, অটোরিকশার চালক আলাউদ্দিন, আমিনুল ইসলাম, ফজল মিয়া ও মুসলিম উদ্দিনের ছেলে মঞ্জিল মিয়া রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রাকের চাপায় অটোরিকশার যাত্রীরা ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহত ব্যক্তিদের মধ্যে মুসলিম মিয়ার অবস্থা আশঙ্কাজনক হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১০টায় তার মৃত্যু হয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম বলেন, এ ঘটনায় মুসলিম মিয়া নামের এক জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার দুটি গাড়িই জব্দ করা হয়েছে। কিন্তু কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় শেরপুর সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক