
মোঃ আবু হানিফ, শেরপুরঃ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শেরপুর সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা ছাড়াও শিক্ষক, শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শাহ কামাল উদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ও কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুব রেড ক্রিসেন্ট শেরপুর সরকারি কলেজ ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদির।
এসময় আরও উপস্থিত ছিলেন দলনেতা মারুফ, টিম ইনচার্জ শাফি, আলামিন এবং কার্যকরী সদস্য শরিফ উদ্দিন বাবু, সোহান, নূরনবী, সাজু, সিয়াম এবং দলের আরো অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, সংগঠনটি দুর্যোগকালীন সহায়তা, স্বেচ্ছাসেবী কার্যক্রম ও সমাজসেবামূলক উদ্যোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শিক্ষার্থীদের এ ধরনের কার্যক্রমে যুক্ত থাকার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে দেশ, জাতি এবং মানবতার কল্যাণ কামনা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...