
বর্তমানে বলিউডে পরিচিত মুখ অভিনেত্রী অবনীত কৌর। ছোটবেলা থেকেই অভিনয় করছেন। তবে এই পর্যন্ত পৌঁছাতে বেশ কাঠখড়ও পোড়াতে হয়েছে। জনসমক্ষে এক পরিচালকের খারাপ আচরণ সহ্য করতে হয়েছিল অবনীতকে। আত্মবিশ্বাস ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তার। সেই ঘটনাই প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
সেই সময়ে অবনীতের বয়স মাত্র ১১ অথবা ১২। একটি ছবিতে স্বগতোক্তি (মোনোলগ) দেওয়া হয় অভিনেত্রীকে। সেখানে নাকি কিছু কঠিন শব্দ বলতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছিল, খানিক তোতলাতে দেখেই রাগে ফেটে পড়েছিলেন পরিচালক।
অবনীত বলেছেন, ‘আমাকে খুব কঠিন একটি স্বগতোক্তি বলতে দেওয়া হয়েছিল। বেশ কিছু কঠিন শব্দ বলতে হয়েছিল। আমার বয়স তখন মাত্র ১১ বা ১২। ভয় পেয়ে গিয়েছিলাম। সংলাপটি বলতে গিয়ে থতোমতো খেয়ে যাচ্ছিলাম। তখন মাইক অন করে খুব রূঢ় ভাবে কথা বলতে শুরু করেন পরিচালক।’
পরিচালক দাবি করেছিলেন, অবনীতের দ্বারা কিছু হবে না। অভিনেত্রী বলেছেন, ‘তিনি বলেছিলেন, এই জগতে আমি কিছুই করে উঠতে পারব না। এমনকি আমাকে গালিগালাজও করেছিলেন। আমি বুঝতে পারছিলাম না, কী করব। সেটে আমার মা-বাবাও ছিলেন না।’ তবে ঘটনার পরে শুটিং সেট থেকে বেরিয়ে বাবা-মায়ের কাছে ছুটে গিয়েছিলেন অবনীত।
এখানেই শেষ নয়। শারীরিক হেনস্তার শিকারও হয়েছিলেন অবনীত। নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছিলেন তিনি। অভিনেত্রী বলেছেন, ‘নাচের মহড়ার সময়ে এটা ঘটেছিল। একজন প্রায়ই স্পর্শ করত। ঘটনাটা মাকে জানানোর পরে মা আমাকে ভালো ও খারাপ স্পর্শের মধ্যে পার্থক্য বুঝিয়েছিলেন।’
প্রসঙ্গত, ‘লাভ ইন ভিয়েতনাম’ বলে একটি ছবিতে অভিনয় করছেন অবনীত। এছাড়া টম ক্রুজের ছবি ‘মিশন ইমপসিবল-দ্য ফাইনাল রেকর্ডিং’ -এ তাকে দেখা যাবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...