মানব কল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ , ২৪ মার্চ ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

শেরপুরের নকলা উপজেলায় মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০টি অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুপুর ২টায় নকলা বড় মসজিদ সংলগ্ন ধানহাটি এলাকায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক হাফেজ সাইম ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর। এছাড়াও তরুণ কণ্ঠ সাংবাদিক হাসান মিয়া ও নকলা বাজারের ব্যবসায়ী গোলাম রাব্বানী সহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

ঈদ সামগ্রী হিসেবে বিতরণ করা হয় চাল, তেল, চিনি, সেমাই, নুডুলস, পেঁয়াজ, আলু এবং পিঠা।

সংগঠনের পরিচালক হাফেজ সাইম ইসলাম বলেন,
“আমরা প্রতি বছর অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। আমাদের মূল উদ্দেশ্য হলো, যারা কষ্টে আছেন, তাদের মুখে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া। ভবিষ্যতেও আমরা এই ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাব। সমাজের সবাই যদি একসঙ্গে এগিয়ে আসে, তাহলে কেউ অভুক্ত থাকবে না।”

সুবিধাভোগী এক বৃদ্ধা বলেন,”ঈদের সময় আমাদের মতো গরিবদের জন্য কিছু কেনা খুব কঠিন হয়ে যায়। মানব কল্যাণ ফাউন্ডেশনের এই উপহার পেয়ে আমি খুব খুশি। আল্লাহ ওনাদের মঙ্গল করুন, যেন তারা আরও মানুষকে সাহায্য করতে পারেন।”

অনুষ্ঠানে অতিথিরা মানব কল্যাণ ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়, যা অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।