ময়মনসিংহের নান্দাইলে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন 

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ , ২২ মার্চ ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

আজ (২২ মার্চ) তারিখ শনিবার সকালে উপজেলার চর-বেতাগৈর ইউনিয়নে আনওয়ারুল হোসেন খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ভোটারদের ছবি তোলাসহ ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুভ উদ্বোধন করেন সহকারী কমিশন (ভূমি)ফয়জুর রহমান।

এছাড়া ও আরো উপস্থিত ছিলেন,সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা সালাহ উদ্দিন নাঈম,উপজেলা সমবায় কর্মকর্তা আবু মুহাম্মদ জাকারিয়া, সুপারভাইজার রুহুল আমীনসহ প্রমূখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এ.হান্নান আল আজাদ,সাংবাদিক খাইরুল ইসলাম ও আবদুল কাইয়ুম সহ রাজনৈতিক নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা সালাহ উদ্দিন মোঃ নাঈম বলেন, নান্দাইল উপজেলায় নতুন ভোটারদের ছবি তোলাসহ ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম ২২ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে ১৪৩ জন তথ্য সংগ্রহকারী ও ৩০ জন সুপারভাইজারগণ নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেন।

যারা নতুন ভোটার এখনো নিবন্ধিত হতে পারেননি তারাও নিজ এলাকায় ছবি তোলার কেন্দ্রগুলোতে গিয়ে নতুন ভোটার নিবন্ধিত হতে পারবেন।