বাজারে এলো নতুন তরমুজ প্রতি পিস ২০০-৩৫০ টাকা

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ , ৫ মার্চ ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রামঃ রমজানের সময় ইফতারের জনপ্রিয় রসালো ফল তরমুজ। অনেকেই রোজা ভাঙেন তরমুজের শরবত দিয়ে। অনেকে ইফতারে খাদ্যতালিকায় তরমুজের মতো ফল রাখতে চান। এদিকে ধীরে ধীরে গরম পড়তে শুরু করেছে। সব মিলিয়ে রমজানের প্রাক্কালে তরমুজের দেখা মিলছে। তরমুজ বেচাকেনায় হাঁকডাক বাড়ছে।

এক সপ্তাহ ধরে বাজারে পুরোদমে নতুন তরমুজ আসতে শুরু করেছে। বিভিন্ন খুচরা বাজারে প্রতি পিস তরমুজ বিক্রি হচ্ছে ২০০-৩৫০টাকা দরে। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, তরমুজের বাজার জমে ওঠেছে। সামনে থেকে বাজার আরো জমবে, এমন আশা তাঁদের।

আজ বুধবার বাজার ঘুরে দেখা যায়, তরমুজের দোকানে ক্রেতাদের ভিড় অপেক্ষাকৃত বেশি। দরদাম করে কেউ তরমুজ কিনে ফিরছেন, আবার অনেক দাম শুনে চলে যাচ্ছেন।

বিক্রেতারা জানান, এখন তরমুজের সরবরাহ মোটামুটি রয়েছে; সামনে আরও কমতে পারে। বর্তমানে বাজারে যে তরমুজগুলো দেখা যাচ্ছে, তা আকারে বড়, ছোট বা মাঝারি। ওজনে এগুলো পাঁচ থেকে ছয় কেজির আশপাশে। বর্তমান বাজারে বড় তরমুজের চাহিদা বেশি।