
গত ১৮ মার্চ ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা ও ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদে সাপাহারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদজুম্মা সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল মডেল মসজিদ হয়ে জিরো পয়েন্টসহ উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সভাপতি ইউসূফ আব্দুল্যাহ্ হাবীবির সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে বক্তারা গত ১৮ মার্চ ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি সকল ধরণের পণ্য বেচা-কেনা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান। এবং ভারতে মুসলমানদের উপর আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েল ও ভারতকে বয়কট করার আহ্বান জানানো হয়।
এসময় সাপাহার উপজেলা ইত্তেহাদুল ওলামা পরিষদের সকল সদস্যগন, উপজেলা সদরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ ধর্মপ্রাণ মুসল্লিরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...