নালিতাবাড়ীতে মাদককারবারি ও জুয়াড়ীসহ গ্রেফতার ১১

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ , ৬ মার্চ ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

পুলক রায়,শেরপুরঃ শেরপুর নালিতাবাড়ীতে ১৫০ পিস ইয়াবাসহ দুইজন ও অন্যদিকে ৯ জন জুয়াড়ীকে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করেন নালিতাবাড়ী থানা পুলিশ।

গত বুধবার রাতে নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী এলাকার চিলেকোঠা কফি হাউজ হতে ১৫০ পিস ইয়াবা সহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। ওই একই রাতে উপজেলার তারানী এলাকার জনৈক নুরুল হকের বাড়ীতে জুয়া খেলা অবস্থায় তাস ও নগদ টাকা সহ ৯ জনকে জুয়াড়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলেন- পৌরশহরের আড়াইআনী এলাকার সামির হক শান্ত (২৫) ও দক্ষিণ চকপাড়া এলাকার রবিউল হাসান রানা(২৫)।

গ্রেফতারকৃত জুয়াড়ীরা হলেন- উপজেলা পূর্ব কালাকুমা গ্রামের আকরাম(২৬),হুমায়ুন(৩২),আফজাল(২৮),কালাকুমা গ্রামের তোফাজ্জল(৩৩), তারানী গ্রামের মামুন(২৫),নুরুল(৩১),শাহ আলম(৩৭)শহিদুল(৩৫) ও সাইম(২২)।

নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল রানা জানান, গ্রেফতারকৃত দুইজন মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা ও ৯ জুয়াড়ীর বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে মোট ১১ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।