
অরক্ষিত রেল ক্রসিং পার হতে গিয়ে ঠাকুরগাঁওয়ে ট্রেন ও মটরসাইকেলের সংঘর্ষে রাজিব (৩০) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় মানিক ইসলাম (৩৫) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার দুপুর ১২ টা ৫৫ মিনিটে ঠাকুরগাঁও এর রুহিয়া থানার ঘনিমহেশপুর এলাকার দ্বিপশিখা স্কুল সংলগ্ন রেল ক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাজিব জেলার বালিয়াডাঙ্গি উপজেলার সর্বমঙ্গলা পারুয়া গ্রামের ইমরুলের ছেলে এবং আহত মানিক হোসেন একই এলাকার আমিরুল ইসলামের ছেলে বলে তথ্য পাওয়া যায়। তবে আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বুধবার দুপুরে মানিক ও রাজিব মটরসাইকেলে করে রুহিয়া বাজারে যাচ্ছিলো। এসময় রুহিয়া থানার ঘনিমহেশপুর এলাকার দ্বিপশিখা স্কুল সংলগ্ন রেল ক্রসিংয়ে পৌছালে তাদের মটরসাইকেলের স্টার্ট বন্ধ হয়ে যায় এবং রুহিয়া থেকে ঢাকাগামী পঞ্চগড় একপ্রেস তাদের ধাক্কা দেয়।
মোটরসাইকেল চালক রাজিব ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত মানিককে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠালে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর রেফার্ড করেন।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) এ কে এম নাজমুল কাদের নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...