উল্লাপাড়ায় কৃষিতে নানা প্রশিক্ষণে কৃষক পরিবারের নারীরা

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ , ২৮ মার্চ ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনেক এলাকার কৃষক পরিবারের গৃহবধূরা কৃষিতে নানা বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। উপজেলা কৃষি অফিসের আয়োজনে মাঠ পর্যায়ে গ্রাম্য গৃহবধূরা দলবেধে বাড়ীতে শাক সবজি ফসলের আবাদ , ফসলের বীজ সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বিভিন্ন এলাকায় কৃষি অফিসের আয়োজনে মাঠ দিবসে কৃষকদের পাশাপাশি নারীরা উপস্থিত থাকছেন।

উপজেলার সলঙ্গা ইউনিয়নের নাইমুড়ি রুয়াপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশনে এলাকার কৃষকেরা অংশ নেন। এতে কৃষক পরিবারের বেশ কয়েক জন গৃহবধু উপস্থিত ছিলেন।

এরা কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার , বিভিন্ন ফসলের বীজ বাড়ীতে সংরক্ষণ বিষয়ে সব কিছু জানেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমী এসব বিষয়ে উপস্থিত কৃষক ও কিষাণী পরিচয়ে গৃহবধূদেরকে ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশনে সব জানান।

উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে গ্রাম্য গৃহবধূরা কৃষিতে নানা বিষয়ে প্রশিক্ষণ নিয়ে শাক সবজি ফসলের আবাদে বাড়তি টাকা আয় করছেন।