সাংবাদিকদের সাথে শেরপুর-২ আসনের ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থীর মতবিনিময়

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ , ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে প্রেসক্লাব নালিতাবাড়ী মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার আয়োজনে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-২ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল্লাহ আল কায়েস।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মাওলানা আবু বকর। এসময় আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম,  সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক মাহফুজ আহমাদ, সহ সাধারণ সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. আনসারুজ্জামান।

আব্দুলাহ আল কায়েস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নালিতাবাড়ী উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।