সরাইল ঢাকা-সিলেট মহাসড়ক বিশ্বরোড মোড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন প্রশাসন

প্রকাশিত: ৫:২৭ পূর্বাহ্ণ , ৩ মার্চ ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইলের ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন।

রোববার (২ মার্চ) সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন। অভিযানের সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুক্তা গোস্বামী, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল হাসান ও খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ( ওসি) মো.মামুন রহমান এ দুই উপজেলার আইন-শৃঙ্খলা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.মোশারফ হোসাইন বলেন, যানজট নিরশনে এবং অবৈধ উচ্ছেদ অভিযান পরিচালনা করতে মাসিক আইন-শৃঙ্খলা সভায় এই নিয়ে সিদ্ধান্ত হয়েছে। মহাসড়ক যানঝটমুক্ত রাখতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।

ইউএনও বলেন, মহাসড়ক যানজট মুক্ত রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। পরিবহন ও পথচারীদের চলাচল করতে যাতে কোন প্রকার যানজট সৃষ্টি না হয়। সেইদিকেও নজর রাখা হবে।