মো.তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে এ দিবসটি উদযাপিত হয়।র্যালিটি উপ জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উওজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় নারীর ক্ষমতায়ন, সমতা এবং নেতৃত্বে তাদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মো.মোশারফ হোসাইন,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সিরাজুম মুনীরা কায়ছান সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ও উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তার, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, মো.মুমিন মিয়াসহ গণমাধ্যম কর্মী এবং অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন, সরাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা। বক্তারা বক্তব্যে বলেন, প্রতি বছর ৮ মার্চ বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়, যার মূল উদ্দেশ্য হলো নারীর অধিকার, ক্ষমতায়ন ও সমান অধিকারের জন্য সচেতনতা সৃষ্টি করা।
নারীর অগ্রযাত্রায় প্রশাসন ও সমাজের সকল স্তরের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ। নারী-একটি শব্দ,যা শক্তি, সংগ্রাম, ভালোবাসা ও সম্ভাবনার প্রতিচ্ছবি। নারীর প্রতি সম্মান, মর্যাদা ও সমান সুযোগ নিশ্চিত করার মাধ্যমে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে পারি বলেও উল্লেখ করেন।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত