শাহরিয়ার মিল্টন,শেরপুর : সারা দেশের মতো শেরপুরেও শুরু হয়েছে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি। শেরপুর শহরের ৫ পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে নিম্নআয়ের মানুষের জন্য সুবিধা নিশ্চিত করতে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
নির্বাচিত স্থানগুলো হলো জেলা শহরের অষ্টমীতলা স্টেশন মোড়, শেরপুর পৌরসভার সামনে, জেলখানার মোড়, গৌরিপুর জামুর দোকান মোড়, ঢাকলহাটি মসজিদের সামনে।
জেলা প্রশাসক জানান, পবিত্র রমজান উপলক্ষে বুধবার (৫ মার্চ) বেলা ১১টা হতে শেরপুর শহরের ৫টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রি হচ্ছে।
প্রতি ট্রাকে ৪শ জনের পণ্য থাকবে। প্রতিটি প্যাকেজে থাকবে চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, মসুর ডাল ২ কেজি এবং সয়াবিন তেল ২ লিটার এবং প্রতি প্যাকেজের মূল্য ৪৫০ টাকা।
এ কার্যক্রম শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত চলমান থাকবে। জেলা সদরের এই ট্রাকসেল কার্যক্রমের আওতায় যেকোনো ব্যক্তি পণ্য ক্রয় করতে পারবেন। এ কার্যক্রমের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবি কার্ডধারীদের নিকট পণ্য বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত