
মোঃ আবু হানিফ, শেরপুরঃ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পকে আউটসোর্সিং করার সিদ্ধান্তের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানব বন্ধনে সভাপতিত্ব করেন ওই প্রকল্পের জেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম।
এতে বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মো. খলীলুর রহমান, ফিল্ড সুপার ভাইজার মাওলানা মো. মোতাছিম বিল্লাহ, ফিল্ড অফিসার মোবারক হোসেন, মডেল কেয়ার টেকার মাওলানা মো. জহুরুর ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলেও এই প্রকল্পে হাত দেওয়ার সাহস হয়নি যাদের, তাদের দোসররাই আজকে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করে বিপদে ফেলার ষড়যন্ত্রে নিয়োজিত রয়েছে।
তাই সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে এই ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়ার অনুরোধ জানান বক্তারা। এ সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেয়া হয় মানববন্ধন থেকে।
মানববন্ধন শেষে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
ঘন্টাব্যাপী এ মানবন্ধনে প্রকল্পের নয় শতাধিক শিক্ষকসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক