
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জননিরাপত্তা বৃদ্ধি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশের বিভিন্ন এলাকায় চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রাজধানীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কার্যক্রম শুরু করেছে।
সোমবার (৩ মার্চ) রাতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো শুরু করে বিজিবি। এর পাশাপাশি, ঢাকার নিরাপত্তা বাড়াতে অতিরিক্ত পুলিশ সদস্যদেরও মোতায়েন করা হয়েছে
সরেজমিনে দেখা গেছে, ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে চেকপোস্ট এবং আবাসিক এলাকায় টহলের মাধ্যমে যেকোনো নাশকতা ঠেকাতে কাজ করছেন তারা। ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোতে চলছে ফুট পেট্রোলিং।
সীমান্তের মতো রাজধানীকেও নিরাপদ রাখতে মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করে বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সন্দেহভাজন ব্যক্তি বা গাড়িতে তল্লাশি চালাচ্ছি। আমাদের এ কার্যক্রমের মাধ্যমে আমাদের দায়িত্বের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করছি।
বিজিবির সঙ্গে মাঠে আছেন পুলিশের সদস্যরাও। রাজধানীতে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে নিজেদের শক্ত অবস্থানের কথা জানান ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার মো. তারেক জুবায়ের।
এই পুলিশ কর্মকর্তা বলেন, পুলিশের সঙ্গে অন্যান্য বাহিনীর একসঙ্গে কাজের ফলে আমাদের উদ্দেশ্য দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে একটি সঠিক মাত্রায় নিয়ে আসা। ছিনতাই, চুরি, ডাকাতি নিয়ন্ত্রণ করতে পারবো বলে আশা করছি।
নগরবাসীর জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা৷ সবার যৌথ উদ্যোগে দ্রুতই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে বলে আশা তাদের।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী