
সম্রাট হোসাইনঃ স্বাধীনতার ৫৩ বছর পর সর্বপ্রথম নারী এসপি পদে নিয়োগ পেলেন ২৭ বিসিএস পুলিশ কর্মকর্তা ও নেত্রকোণা জেলার পূর্বধলার সন্তান রওনক জাহান। যশোর জেলার প্রথম নারী এসপি হিসেবে নিয়োগ পেলেন ডিএমপির উপকমিশনার রওনক জাহান। পুলিশের একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (৪ মার্চ/২০২৫ ইং) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান সাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে যশোরের বর্তমান পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় সংযুক্ত এসপি হিসেবে বদলি করা হয়েছে।
রওনক জাহান যশোরের ৫১ তম পুলিশ সুপার হিসাবে যোগদান করবেন। তার আগে এই জেলায় দায়িত্বরত ৫০ জনই ছিলেন পুরুষ। এর আগে কখনো এই জেলায় নারী জেলা প্রশাসন ও জেলা পুলিশের প্রধান নারী হিসেবে কেউ দায়িত্ব পালন করেনি।
প্রসঙ্গত উল্লেখ্য,সীমান্তবর্তী বৃহৎ এই জেলায় অপরাধপ্রবণ, নানামুখী সমস্যা মোকাবেলার দায়িত্ব সুচারুভাবে পালন বেশ চ্যালেঞ্জিং! দেখা যাক, তার কর্মদক্ষতা কতটুকু ফলপ্রসু হতে পারে, নতুন এসপি’র জন্য রইল শুভেচ্ছা এবং অভিনন্দন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী