খাগড়াছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে একত্রিশবার তোপধ্বনি ও সকল বীর শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে শহরের চেঙ্গী স্কোয়ার সংলগ্ন স্মৃতিসৌধে প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধারা ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
এরপর জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, খাগড়াছড়ি প্রেস ক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি জেলার বিভিন্ন পর্যটন স্পটে বিনামূল্যে প্রবেশের সুযোগসহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত