
২০২১ সালের ২৬, ২৭ ও ২৮ মার্চ ঐতিহাসিক মুদি বিরোধী আন্দোলনে শহীদদের খুনি শেখ হাসিনা ও ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এমপি সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীসহ জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) রাত সাড়ে ৯টায় প্রেসক্লাবের সামনে ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদী জনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার দপ্তর সম্পাদক মাওলানা বেলাল হোসাইনের সভাপতিত্বে ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা হাফেজ মাও: আবু বকরের সঞ্চালনায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম-সম্পাদক মাও: ইয়াছিন আরাফাত বিরাসারী, হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবাসী কল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা সফিউল্লাহ সাদেকী, হেফাজত ইসলাম নেতা হাফেজ মুফতি আব্দুল্লাহ কাফি, হেফাজত ইসলাম নেতা হাফেজ মাওলানা ইসহাক আল মামুন, মাও: আমিন বিন আব্দুল খালেক, হাফেজ মাওলানা আরিফ বিল্লাহ্ আজিজী, বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোঃ মারুফ, মুশফিকুর রহমান প্রমুখ।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের অনুসারী খুনী মোকতাদির চৌধুরী এমন কোনো নিপীড়ন নেই আমাদের ওপর করেনি। মোকতাদির চৌধুরী আমাদের প্রাণের জামিয়াকে ক্ষত-বিক্ষত করেছে।
আমাদের ভাই শহীদ মাসুদকে হত্যা করেছে, আমাদের ১৭টি তাজা প্রাণ কেড়ে নিয়েছে, নির্বিচারে বি-বাড়িয়ার শত শত আলেম-ওলামা ও জনসাধারণকে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দী করেছে ও বিভিন্ন ভাবে হয়রানি করেছে। এজন্য আমরা আমাদের শহীদ ভাইদের বদলা হিসেবে খুনি মোকতাদিরের ফাঁসির দাবি জানাচ্ছি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক