বাংলদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাহে রমজানে দেশ ব্যাপি "ইফতার ও দোয়া মাহফিল" অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় শার্শা উপজেলার বিএনপি'র পাশাপাশি বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সহস্রাধিক মানুষের ঢল নামে ইফতার অনুষ্ঠানটিতে।
২৭ শে মার্চ বৃহস্পতিবার আছর নামাজ শেষে স্থলবন্দরেরর অভ্যন্তরে ৯২৫ শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে এ ইফতারের আয়োজন করা হয়। মুসলিম উম্মাহ'র শান্তি কামনায় ইফতার পূর্ব আলোচনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন
৯২৫ এর সভাপতি আাসাদুল ইসলাম ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনটি'র সাধারণ সম্পাদক ও শার্শা বিএনপি'র শ্রম বিষয়ক সম্পাদক- মো. সহিদ আলী।
পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা কৃষকদলের সভাপতি- আমিরুল ইসলাম, পৌর বিএনপি'র সাংগঠনিক সম্পাদক- আব্দুল আহাদ,স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন ৮৯১ সাধারণ সম্পাদক- মো. লিটন হোসেন, পৌর যুবদলের সদস্য সচিব- রায়হানুজ্জামান দিপু,পৌর সেচ্ছাসেবক দলের সদস্য সচিব- ওমর ফারুক, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর,সাংগঠনিক সম্পাদক- মো. রফিকুল ইসলাম, সহ-সভাপতি (১) মো. তবিবুর রহমান,সহ-সভাপতি (২) মো. তবিবুর রহমান তবি, সহ-সাধারণ সম্পাদক (১) মো. আব্দুল মজিদ ও সহ-সাধারণ সম্পাদক(২) মো. জিয়াউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক- মো. ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ- মো. সবুজ হোসেন, প্রচার সম্পাদক- মো. ওমর ফারুক,বন্দর বিষয় সম্পাদক- মোহাম্মদ আব্বাস আলী, দপ্তার সম্পাদক- মো. আবুল কাসেম, কার্যনির্বাহী সদস্য- মো. কামরুজ্জামান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদকঃ জহির রায়হান
প্রধান কার্যালয়ঃ ১০৭ মতিঝিল বা/এ, ৯ম তলা, মতিঝিল, ঢাকা-১০০০
মোবাইলঃ 01713-733969, 01924-665561, ইমেইলঃ news@kalerbiborton.com
© কালের বিবর্তন ২০১৯ - ২০২৪ সর্বসত্ব সংরক্ষিত