
বাংলাদেশ আওয়ামী লীগের নামে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছে উজ্জল রায় নামে এক ব্যক্তি। সোমবার (২৪ মার্চ) নির্বাচনের সচিব বরাবর নিবন্ধন আবেদন জমা দেয় ওই ব্যক্তি।
নিবন্ধন আবেদনে দেখা যায়, “আওয়ামী লিগ” নামে রাজনৈতিক দল হিসেবে আবেদন করেছেন তিনি। প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। এই দলের প্রধান কার্যালয় “বঙ্গবন্ধু এভিনিউ” উল্লেখ করেছেন। দলটি গঠনের তারিখ দেওয়া হয়েছে সোমবার (২৪ মার্চ) এবং এই দলের কমিটির মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলে জানিয়েছে। তবে কোন সালের ৩০ এপ্রিল এ দলের কমিটির মেয়াদ শেষ হবে তা উল্লেখ করেনি।
আবেদন থেকে আরও জানা যায়, তিনি নির্বাচনী এলাকা দিনাজপুর-৫ আসন থেকে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ রয়েছে। এছাড়া আবেদনে কোনো ব্যাংক হিসাব না দিলেও দলটি পরিচালনায় ব্যক্তিগত তহবিল উল্লেখ করেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা কমানোর প্রস্তাব...
ইরান যুদ্ধ বন্ধ ও ইসরাইল সহায়তা...
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত
গাজার চিকিৎসক অ্যাডাম হামাউয়ি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে...
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক
রাজৈরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী...
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক
ফতুল্লায় শ্রমিক আন্দোলন শান্ত, পুলিশ-বিজিবি সতর্ক