নালিতাবাড়ী প্রেসক্লাবের ইফতার মাহফিল

প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ , ২৩ মার্চ ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

পুলক রায়,নালিতাবাড়ী,শেরপুরঃ শেরপুরের নালিতাবাড়ীতে প্রেসক্লাবের উদ্যোগে সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি। অনুষ্ঠানে প্রিয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।

প্রেসক্লাব সভাপতি আব্দুল মান্নান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে ক্লাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক এমএ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ-সভাপতি বিপ্লব দে কেটু, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, প্রচার ও দপ্তর সম্পাদক এম উজ্জ্বল, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মঞ্জুরুল আহসান মঞ্জু, কার্যকরী সদস্য মুনীরুজ্জামান, আল হেলাল, সদস্য আমিরুল ইসলাম, আজিনুর রহমান, হারুন অর রশিদ, মিজানুর রহমান, দৌলত হোসেন, অভিজিৎ সাহা, মেহেদী হাসান সাকিব, রবিউল ইসলাম মন্ডল, মনোয়ার হোসেন, আতিকুর রহমান, মনজুরুল হক, আল আমিন, পুলক রায়, আমানুল্লাহ আসিফ, সারোয়ার হোসাইন, তাওহিদুজ্জামান রোমান ও উসমান ফারুক উপস্থিত ছিলেন।